আলমগীর মানিক | ০৫:২৫ পিএম, ২০২৫-০৮-০৭
আলমগীর মানিক
রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে বিজিবি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। তিনি জানান, বিজিবির রাঙামাটি সেক্টরের অধীনে পরিচালিত বগাখালীসহ সীমান্তগুলো অনেক দূর্গম এলাকায় অবস্থিত৷ সীমান্তবর্তী হাটবাজারগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে।
হাটবাজারে জনসমাগমের আড়াঁলে অবৈধভাবে ভারতীয় চোরাকারবারি বাজারে প্রবেশ করে চোরাচালান, মাদক কারবারিসহ নানা অপরাধ করার সুযোগ খুঁজে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি দেশের সার্ভভৌমিত্ব রক্ষা এবং চোরাচালানরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।
আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বিজিবি অধিনায়ক জানিয়েছেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited